Logo
Logo
×
   

Advertisement

চাকরি

প্রতিরক্ষা মন্ত্রাণালয়ে চাকরির সুযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

প্রতিরক্ষা মন্ত্রাণালয়ে চাকরির সুযোগ

Advertisement

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের সশস্ত্র বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত বেসামরিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ২টি পদে মোট ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকা সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

১. সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল)

পদসংখ্যা: ৭টি

২. সহকারী পরিচালক (লাইব্রেরি)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল

১. সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল): ২২,০০০–৫৩,০৬০ টাকা

২. সহকারী পরিচালক (লাইব্রেরি): ২২,০০০–৫৩,০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা

১. সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২. সহকারী পরিচালক (লাইব্রেরি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

আবেদন শুরু: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম