২৭৭ পদে নিয়োগ দেবে এসকেএস
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এসকেএস ফাউন্ডেশনে ৭ ক্যাটাগরিতে মোট ২৭৭ পদে নিয়োগ দেবে। প্রার্থীরা যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
১. প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার
পদসংখ্যা: ২
২. এরিয়া ম্যানেজার
পদসংখ্যা: ৫
৩. ব্রাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: ১০
৪: হিসাবরক্ষক
পদসংখ্যা: ১০
৫. ফিল্ড অফিসার
পদসংখ্যা: ৫০
৬. অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার
পদসংখ্যা: ১০০
৭. ট্রেইনি ফিল্ড স্টাফ
পদসংখ্যা: ১০০
শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা
১. প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার: যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসঙ্গে ২৫টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা: শিক্ষানবিশকালে (৪ মাস) বেতন ৫৫,০০০ টাকা। স্থায়ী হলে মাসিক ৬৩,০০০ টাকা। এ ছাড়া মোবাইল ভাতা ১,৫০০ টাকা, জ্বালানি ভাতা ৪,০০০ টাকা, দূরত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
২. এরিয়া ম্যানেজার: যেকোনো বিষয়ে মাস্টার্স বা ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রি থাকতে হবে। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসঙ্গে ৫টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা: শিক্ষানবিশকালীন ৪ মাস মাসিক সর্বসাকুল্যে ৪২,৫০০ টাকা। স্থায়ী হলে মাসিক ৪৭,৬২৫ টাকা। এ ছাড়া মোবাইল ভাতা ১,০০০ টাকা, জ্বালানি ভাতা ৪,০০০ টাকা ও অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
৩. ব্রাঞ্চ ম্যানেজার: যেকোনো বিষয়ে মাস্টার্স বা ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রি থাকতে হবে। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা: শিক্ষানবিশকালীন ৪ মাস মাসিক সর্বসাকুল্যে ৩৭,৫০০ টাকা। স্থায়ী হলে মাসিক ৪১,৪৭৫ টাকা। এ ছাড়া মোবাইল ভাতা ৭০০ টাকা, জ্বালানি ভাতা ৩,৫০০ টাকা ও অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
৪. হিসাবরক্ষক: বাণিজ্য বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা: শিক্ষানবিশকালীন ৪ মাস মাসিক সর্বসাকুল্যে ২১,০০০ টাকা। স্থায়ী হলে মাসিক ২৮,৫৬০ টাকা।
৫. ফিল্ড অফিসার: যেকোনো বিষয়ে মাস্টার্স বা ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রি থাকতে হবে। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে।
বেতন-ভাতা: শিক্ষানবিশকালীন ৪ মাস মাসিক সর্বসাকুল্যে ২২,৫০০ টাকা। স্থায়ী হলে মাসিক ৩০,৩৬০ টাকা। এ ছাড়া দূরত্ব ভাতা, অতিরিক্ত জ্বালানি ভাতা ১,০০০ টাকা ও অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
৬. অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ১ থেকে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে।
বেতন-ভাতা: শিক্ষানবিশকালীন ৪ মাস মাসিক সর্বসাকুল্যে ২০,৫০০ টাকা। স্থায়ী হলে মাসিক ২৯,২৩৫ টাকা। এ ছাড়া দূরত্ব ভাতা, অতিরিক্ত জ্বালানি ভাতা ১,০০০ টাকা ও অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
৭. ট্রেইনি ফিল্ড স্টাফ: যেকোনো বিষয়ে মাস্টার্স, স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে।
বেতন-ভাতা: প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সর্বসাকুল্যে ১০,০০০ টাকা। সন্তোষজনকভাবে ২ মাসের প্রশিক্ষণ শেষ করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাসহ শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাক, কুরিয়ার বা সরাসরি জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা: এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা-৫৭০০ ঠিকানায় পাঠানো যাবে। এ ছাড়া ([email protected]) ই-মেইলেও আবেদন করা যাবে।
পরীক্ষার স্থান: ঢাকা, সিরাজগঞ্জ, রাজশাহী ও গাইবান্ধা।
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৬
