স্নাতক পাশেই চাকরি দেবে আল আরাফাহ্
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তাদের রিটেইল বিজনেস বিভাগে চুক্তিভিত্তিক লোকবল নেবে। প্রতিষ্ঠানটি ডাইরেক্ট সেলস অফিসার ক্যাটাগরিতে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার এবং টিম লিডার পদে কর্মকর্তা নিয়োগ দেবে। প্রার্থীদের অবশ্যই স্নাতক পাশ হতে হবে।
পদের নাম: ডাইরেক্ট সেলস অফিসার (টিএআরও/এআরও/এসএআরও/টিএম)
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: টিএআরও পদে নতুন স্নাতকদের (ফ্রেশ গ্র্যাজুয়েট) আবেদন করার সুযোগ রয়েছে। অন্য পদগুলোর জন্য সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ইসলামি ব্যাংকিং ও সেলস সম্পর্কে ধারণা, ভালো যোগাযোগের দক্ষতা, কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা এবং গ্রাহকসেবায় ইতিবাচক মানসিকতা থাকতে হবে। নতুন গ্রাহক তৈরি ও প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দক্ষতা অত্যাবশকীয়।
আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬
