ব্র্যাক ব্যাংকে নিয়োগ, স্নাতক পাশেই আবেদনের সুযোগ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর বিভাগে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
এর মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি।
বিভাগ: ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর।
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার।
পদ সংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: ৩-৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিস।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য সংশ্লিষ্ট নিয়োগ পোর্টালে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬
