বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রকল্পের অষ্টম ব্যাচের তিন মাস মেয়াদি প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। সারাদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
অষ্টম ব্যাচের প্রশিক্ষণ আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। তিন মাসের এ প্রশিক্ষণে প্রতিদিন আট ঘণ্টা করে ক্লাস অনুষ্ঠিত হবে। মোট ৬০০ ঘণ্টার প্রশিক্ষণে অংশ নিতে কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান: যুব উন্নয়ন অধিদপ্তর
প্রকল্প: ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’
প্রশিক্ষণ পরিচালনা করবে: ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড
ব্যাচ: অষ্টম
প্রশিক্ষণের মেয়াদ: ১ অক্টোবর–৩১ ডিসেম্বর ২০২৬ (তিন মাস)
প্রশিক্ষণের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা
মোট প্রশিক্ষণ ঘণ্টা: ৬০০ ঘণ্টা
প্রশিক্ষণ ফি: সম্পূর্ণ বিনামূল্যে
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বয়সসীমা: ১৮–৩৫ বছর
যারা আবেদন করতে পারবেন: দেশের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারী
অগ্রাধিকার পাবেন যারা:
- আইসিটি বা কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান রয়েছে
- ইংরেজি ভাষায় দক্ষ
নির্বাচন প্রক্রিয়া:
- লিখিত পরীক্ষা
- মৌখিক পরীক্ষা
সুযোগ-সুবিধা:
* দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা
* সকালের নাশতা
* দুপুরের খাবার
* বিকালের নাশতা
* প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
* প্রশিক্ষণ-পরবর্তী মেন্টরিং সাপোর্ট
আবেদনের পদ্ধতি: অনলাইনে
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট
লিখিত পরীক্ষা: ১৯ সেপ্টেম্বর ২০২৬
মৌখিক পরীক্ষা: ২০ সেপ্টেম্বর ২০২৬
ফলাফল প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিস্তারিত তথ্য ও আবেদন: https://e-laeltd.com/64-student-reg-jubo

