পাঁচ ক্যাটাগরিতে নিয়োগ দেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পাঁচটি পদে ৯ জনবল নেবে। আবেদন শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টায়। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
পদের
নাম ও পদসংখ্যা
১. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): ৩ জন;
২. স্টোর অফিসার: ১ জন;
৩. এস্টিমেটর/ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: ৩ জন;
৪. ড্রাফটসম্যান: ১ জন;
৫.
অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট: ১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও
বেতন
১.
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল):
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি
বেতন
স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (গ্রেড-৯)
২.
স্টোর অফিসার: যেকোনো স্বীকৃত
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
বেতন
স্কেল: ১২,৫০০-৩০,২৩০/- টাকা (গ্রেড-১১)
৩.
এস্টিমেটর/সাব-অ্যাসিস্ট্যান্ট
ইঞ্জিনিয়ার: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
বেতন
স্কেল: ১২,৫০০-৩০,২৩০/- টাকা (গ্রেড-১১)
৪.
অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট:
বাণিজ্য বিভাগে স্নাতক বা এইচএসসি পাস
বেতন
স্কেল: ১০,২০০-২৪,৬৮৮/- টাকা (গ্রেড-১৪)
৫.
ড্রাফটসম্যান: এসএসসি পাস এবং কারিগরি প্রতিষ্ঠান থেকে
সংশ্লিষ্ট ট্রেড কোর্স
বেতন
স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা (গ্রেড-১৫
চাকরির ধরন:
অস্থায়ী
প্রার্থীর ধরন:
নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল:
ঢাকা
বয়স:
১৮ - ৩২ বছর
আবেদন ফি:
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ - ৩ নং পদের জন্য ২২৩ টাকা এবং
৪ - ৫ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
প্রার্থীদেরকে অনলাইনে (bba.teletalk.com.bd) শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র,
রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি আপলোড করে আবেদন ফরম পূরণ করতে হবে।
