Logo
Logo
×
   

Advertisement

চাকরি

অফিসার পদে মীনা বাজারে নিয়োগ, বয়স ১৮ হলেই আবেদন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম

অফিসার পদে মীনা বাজারে নিয়োগ, বয়স ১৮ হলেই আবেদন

ছবি: সংগৃহীত

Advertisement

সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাক স্টোর (খুচরা বিক্রয়কেন্দ্র) বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে  মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

পদের নাম: অফিসার

বিভাগ: ব্যাক স্টোর (খুচরা বিক্রয়কেন্দ্র)

লোকবল নিয়োগ: ১০ জন 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সুপার শপ, ওয়্যারহাউস বা ইনভেন্টরি ম্যানেজমেন্টে দক্ষতা। 

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট খাতে ১–৩ বছরের অভিজ্ঞতা

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন ও সুবিধাদি প্রদান করা হবে।

অন্যান্য সুবিধা: ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ।  

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬ 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম