আকিজ বশির গ্রুপে নিয়োগ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ০৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: সেলস (ইডিপি), আকিজ বশির গ্লাস
পদসংখ্যা: ০৭টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: নতুন গ্রাহক শনাক্তকরণ, অর্ডার সংগ্রহ, পণ্যের প্রাপ্যতা পর্যবেক্ষণ এবং বাজারের সর্বত্র কার্যকর উপস্থিতি নিশ্চিত করতে নিয়মিত বাজার পরিদর্শন করার দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টিএ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটিকালীন ভ্রমণ ভাতা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৭ অক্টোবর ২০২৬

