অফিস অ্যাসিস্ট্যান্ট নেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ০৯ অক্টোবর
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগ অফিস অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৪ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ০৯ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ডিগ্রি (পাস)/ অনার্স
অন্যান্য যোগ্যতা: ERP/সফটওয়্যার সিস্টেমে পারচেজ অর্ডার (PO) প্রস্তুত। সার্চ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (SCM) সংক্রান্ত নথি ও রেকর্ড রক্ষণাবেক্ষণে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৯ অক্টোবর ২০২৬

