Logo
Logo
×

Advertisement

চাকরি

কর কমিশনারের কার্যালয়ে ৪২ পদে চাকরি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

কর কমিশনারের কার্যালয়ে ৪২ পদে চাকরি

Advertisement

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৭টি ক্যাটাগরিতে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে আগামী ১৮ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর-৫টি (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: প্রধান সহকারী-৮টি (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী-১টি (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর-১৪টি (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপির গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৬. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক-২টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৭. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক-৯টি (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সব পদের প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: ১ থেকে ৬ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৭ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে চাকরি

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে চাকরি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

সরকারি চাকরির বিভাগীয় পদোন্নতিতে আসছে যেসব পরিবর্তন

সরকারি চাকরির বিভাগীয় পদোন্নতিতে আসছে যেসব পরিবর্তন

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

কর কমিশনারের কার্যালয়ে ৪২ পদে চাকরি

কর কমিশনারের কার্যালয়ে ৪২ পদে চাকরি

অর্থ মন্ত্রণালয়ের অধীনে অফিসার পদে চাকরি

অর্থ মন্ত্রণালয়ের অধীনে অফিসার পদে চাকরি

টেরিটরি সেলস ম্যানেজার নেবে ওয়ালটন, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

টেরিটরি সেলস ম্যানেজার নেবে ওয়ালটন, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম