Logo
Logo
×

Advertisement

চাকরি

নৌবাহিনীতে চাকরির সুযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

নৌবাহিনীতে চাকরির সুযোগ

Advertisement

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৯টি শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদনের পর সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর ২০২৬।

চাকরির বিবরণ

শাখাসমূহের নাম

১. ডিই/ইউসি (সিম্যান এবং কমিউনিকেশন ও টেকনিক্যাল)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) বা সমমান (মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ), জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।

২. রেগুলেটিং

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

৩. রাইটার, স্টোর ও মিউজিশিয়ান

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

৪. মেডিকেল

শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) বা সমমান জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।

৫. কুক ও স্টুয়ার্ড

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।

৬. টোপাস

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।

৭. এমওডিসি (নৌ)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

বয়স

১ জানুয়ারি ২০২৭ তারিখে (১) নাবিক: ১৭ থেকে ২০ বছর, (২) এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর।

বেতন ও ভাতা

সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।

আবেদনের অযোগ্যতা

১. বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীন গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে।

২. সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃত হলে।

৩. দ্বৈত নাগরিকত্ব।

৪. সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।

আবেদনের নিয়ম

নাবিক পদে আবেদনকারী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজে Sailor Section/Apply Now–এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাক্–যোগ্যতা যাচাই করে নাবিক ও এমওডিসির (নৌ) শাখাভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে।

এরপর Sign Up/Sign In করে প্রার্থীকে ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীরা যেকোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস) এবং মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) ইত্যাদির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।

ফি প্রদানের পর অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণ করা ফরম আবার যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে পরে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।

আবেদন ফি

৩০০ টাকা।

ভর্তি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র

৩টি কেন্দ্রে ১৮ অক্টোবর ২০২৬ থেকে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্র: ১. বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকা।

২. বানৌজা তিতুমীর, শহর খালিশপুর, খুলনা।

৩. নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম।

শাখা অনুযায়ী পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন এই লিংকে

প্রয়োজনীয় সনদসহ নির্ধারিত তারিখে সকাল ৮টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৩ অক্টোবর ২০২৬

বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি

৯ম ও ১০ম গ্রেডে পেট্রোবাংলার অধীনে বড় নিয়োগ, পদ ৭৫৩

৯ম ও ১০ম গ্রেডে পেট্রোবাংলার অধীনে বড় নিয়োগ, পদ ৭৫৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

কর কমিশনারের কার্যালয়ে ৪২ পদে চাকরি

কর কমিশনারের কার্যালয়ে ৪২ পদে চাকরি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে চাকরি

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে চাকরি

আরও পড়ুন

নৌবাহিনীতে চাকরির সুযোগ

নৌবাহিনীতে চাকরির সুযোগ

বিটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে নিয়োগ

বিটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে নিয়োগ

মিডওয়াইফের ৯১৪ পদে সরাসরি নিয়োগের প্রস্তাব

মিডওয়াইফের ৯১৪ পদে সরাসরি নিয়োগের প্রস্তাব

আকিজ ফুডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আকিজ ফুডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম