অফিসার পদে লোকবল নেবে ব্র্যাক, নেই বয়সসীমা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ওয়াশ, এইচসিএমপি বিভাগে প্রজেক্ট অফিসার পদে চুক্তিভিত্তিক কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকা সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রজেক্ট অফিসার;
বিভাগ: ওয়াশ, এইচসিএমপি;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
বেতন: আলোচনা সাপেক্ষে;
অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি, উৎসব বোনাস, মোবাইল বিল, সংস্থার নীতিমালা অনুযায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়:
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার;
কর্মক্ষেত্র: অফিসে;
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
অন্যান্য যোগ্যতা
*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক) দক্ষতা থাকতে হবে;
*ইআরপি ও অনলাইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক জ্ঞান থাকতে হবে;
*ওয়্যারহাউস ও স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ক জ্ঞান থাকতে হবে;
*গুগল ওয়ার্কস্পেসে (গুগল শিটস, ডকস, ফর্মস, ড্রাইভ) দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ অক্টোবর ২০২৬
