Logo
Logo
×

Advertisement

চাকরি

৬১ জনবল নেবে কর কমিশনারের কার্যালয়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম

৬১ জনবল নেবে কর কমিশনারের কার্যালয়

ছবি: সংগৃহীত

Advertisement

কর কমিশনারের কার্যালয় ঢাকায় ৬ টি পদে ৬১ জনবল নেবে। যোগ্যতা থাকা সাপেক্ষে ঢাকা মহানগর, ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায়। 

পদের নাম ও সংখ্যা

১. ব্যক্তিগত সহকারী: ৪টি;  

২. প্রধান সহকারী: ৬টি;  

৩. উচ্চমান সহকারী: ১৩টি; 

৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ১১টি;  

৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৪টি;  

৬. অফিস সহায়ক: ১৩টি।  

বেতন ও যোগ্যতা

১. ব্যক্তিগত সহকারী: ২৪,০০০-৫৮,০০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২. প্রধান সহকারী: ১৩, ২৪,০০০-৫৮,০০০ টাকা 

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৩. উচ্চমান সহকারী: ১৪, ২৩,৫০০-৫৬,৮০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ১৪, ২৩,৫০০-৫৬,৮০০ টাকা  

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৬, ২১,৯০০-৫২,৯০০ টাকা  

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৬. অফিস সহায়ক: ২০, ২০,০০০-৪৮,৪০০ টাকা 

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর 

যারা আবেদন করতে পারবেন

ঢাকা মহানগর, ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

পরীক্ষা পদ্ধতি

সব পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যক্তিগত সহকারী, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। অফিস সহায়ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।

আবেদন শেষ: আবেদন করা যাবে ২৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

আবেদন ফি

  • ১ থেকে ৫ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা, অর্থাৎ মোট ১১২ টাকা। 
  • ৬ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা, অর্থাৎ মোট ৫৬ টাকা।
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য মোট আবেদন ফি ৫৬ টাকা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেসব কারণে আপনার চাকরিতে পদোন্নতি আটকে যেতে পারে

যেসব কারণে আপনার চাকরিতে পদোন্নতি আটকে যেতে পারে

সুযোগ আছে চাকরি নেই

কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে ব্যর্থ মধ্যবর্তী স্তর সুযোগ আছে চাকরি নেই

চাকরি পেতে যে ১০ বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি

চাকরি পেতে যে ১০ বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি

স্নাতক পাশেই আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ

স্নাতক পাশেই আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ

আশি কোটি কর্মসংস্থানের ঘাটতি পূরণ করবে কে

আশি কোটি কর্মসংস্থানের ঘাটতি পূরণ করবে কে

কর্মক্ষেত্রে যে ৭ ভুল আটকে দিতে পারে পদোন্নতি

কর্মক্ষেত্রে যে ৭ ভুল আটকে দিতে পারে পদোন্নতি

আরও পড়ুন

এসএসসি পাশে প্রাণিসম্পদ অধিদপ্তরে ফের নিয়োগ, পদ ২২১

এসএসসি পাশে প্রাণিসম্পদ অধিদপ্তরে ফের নিয়োগ, পদ ২২১

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, কর্মস্থল ঢাকা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, কর্মস্থল ঢাকা

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম