Logo
Logo
×

Advertisement

চাকরি

বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম

বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি

Advertisement

৯ম ও ১০ম গ্রেডে যাঁরা চাকরি করতে চান, তাদের জন্য বড় একটি সুযোগ সামনে এসেছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সেই সুযোগ এনে দিয়েছে।

প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানা ও প্রতিষ্ঠানে ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেবে। বাংলাদেশের স্থায়ী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

পদের বিবরণ, পদসংখ্যা ও বেতন স্কেল—

১. ৯ম গ্রেড (বেতন স্কেল: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা)

-সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২২টি

-নিরাপত্তা কর্মকর্তা: ৩টি (সর্বোচ্চ বয়স ৩৮ বছর, অভিজ্ঞতা প্রয়োজন)

-হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা: ২৫টি

-সহকারী প্রোগ্রামার: ৩টি

-সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রিয়): ১৫টি

-সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন): ৬২টি

-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা: ১৩টি

-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৮টি

-সহকারী প্রকৌশলী (পুর): ৩টি

২. ১০ম গ্রেড (বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা)

-সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১২টি

-সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ১টি (সর্বোচ্চ বয়স ৩৮ বছর, অভিজ্ঞতা প্রয়োজন)

-সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা: ৩১টি

-সহকারী অপারেশন অফিসার: ৩টি

-সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১৯টি

-উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন): ৪১টি

-উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ৩টি

শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় সিজিপিএ-

-পদ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পদভেদে শিক্ষা জীবনের কোনো পর্যায়েই নির্ধারিত সিজিপিএ/জিপিএর নিচে থাকলে আবেদন গ্রহণ করা হবে না:

নবম গ্রেড-

-সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), নিরাপত্তা কর্মকর্তা, হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার এবং সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়) পদের ক্ষেত্রে: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য হবে না।

-সহকারী রসায়নবিদ, সহকারী প্রকৌশলী (রসায়ন, বিদ্যুৎ, যান্ত্রিক, পুর) এবং কারিগরি কর্মকর্তা পদের ক্ষেত্রে: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে)-এর নিচে থাকা যাবে না।

আবেদনের সুযোগ ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত

দশম গ্রেড-

এই গ্রেডের সব পদের (সহকারী প্রশাসনিক, সহকারী নিরাপত্তা, সহকারী হিসাব/অর্থ, সহকারী অপারেশন, সহকারী বাণিজ্যিক, উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী) ক্ষেত্রে: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.২৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য হবে না।

সুযোগ-সুবিধা ও শর্তাবলি-

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম ও ১০ম গ্রেডের নির্ধারিত বেতন ও ভাতা প্রদান করা হবে। একজন প্রার্থী ৯ম গ্রেডভুক্ত যেকোনো ১টি পদ এবং ১০ম গ্রেডভুক্ত যেকোনো ১টি পদসহ সর্বোচ্চ ২টি পদে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত ও নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পোস্টিংকৃত কর্মস্থলে ন্যূনতম ৩ বছর চাকরি করতে হবে।

আবেদনপ্রক্রিয়া-

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

– প্রার্থীরা www.bcic.gov.bd অথবা http://bcic.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

– সফলভাবে আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি প্রদান করতে হবে।

– সাধারণ প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা নির্ধারিত করা হয়েছে।

আবেদনের সময়সূচি-

অনলাইনে আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ

ঢাকা কর অঞ্চল ২৫–এর অধীনে চাকরি

ঢাকা কর অঞ্চল ২৫–এর অধীনে চাকরি

পরাজয়েও খুশি বাংলাদেশ ক্রিকেট দল

পরাজয়েও খুশি বাংলাদেশ ক্রিকেট দল

শিশু হাসপাতালে চাকরির সুযোগ

শিশু হাসপাতালে চাকরির সুযোগ

আরও পড়ুন

বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি

বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮৪ জনের নিয়োগ, যোগদান ১ নভেম্বর

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮৪ জনের নিয়োগ, যোগদান ১ নভেম্বর

ব্যান্ড ম্যানেজার পদে জনবল নেবে শিরোনামহীন

ব্যান্ড ম্যানেজার পদে জনবল নেবে শিরোনামহীন

২২৮ পদে লোকবল নেবে বাংলাদেশ আনসার

২২৮ পদে লোকবল নেবে বাংলাদেশ আনসার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম