Logo
Logo
×

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

নারায়ণগঞ্জ-১: গোলাম দস্তগীরের গণসংযোগ

Advertisement

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ-১: গোলাম দস্তগীরের গণসংযোগ

নারায়ণগঞ্জ-১ আসনে নৌকার পক্ষে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের গণসংযোগ।ছবি: যুগান্তর

Advertisement

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকলে দেশের সম্পদ লুটপাট করে।

দেশে যা উন্নয়ন হয়েছে, তা আওয়ামী লীগের সরকারের সময়ই হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব বাজার এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তারাব পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, সাপ্তাহিক রূপকণ্ঠ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, আ’লীগ নেতা আবদুল মান্নান ভুঁইয়া, রেজাউল করিম মাঞ্জুর ও মতিউর রহমান আকন্দ, তারাব পৌরসভা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ওয়াজেদ আলী ভূইয়া মেমোরিয়াল হাই স্কুলের পক্ষ থেকে এমপি গোলাম দস্তগীর গাজীকে সংবর্ধনা দেয়া হয়।

Advertisement

নারায়ণগঞ্জ নির্বাচন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম