Logo
Logo
×

Advertisement

জাতীয়

দ্বিতীয় দফায় ত্রাণ পাঠাল চীন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৭, ০১:১৭ পিএম

দ্বিতীয় দফায় ত্রাণ পাঠাল চীন

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আবারও ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন। ছবি: সংগৃহীত

Advertisement

মিয়ানমারে সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আবারও ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ৫৩ দশমিক ৫০ টন ত্রাণ নিয়ে চীনের একটি কার্গো ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর হাতে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন চীন দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কর্মাশিয়াল কাউন্সিলর লি গুয়ানজিয়ান।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান জানান, দ্বিতীয় দফায় চীনের পাঠানো ৫৩ দশমিক ৫০ টন ত্রাণসামগ্রী এসেছে। দুই দফায় ১১০ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন। ত্রাণসামগ্রীর মধ্যে ২ হাজার পিস তাঁবু ও ৩ হাজার পিস কম্বল রয়েছে। এসব ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের মাধ্যমে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।
এর আগে বুধবার ৫৭ টন ত্রাণসামগ্রী পাঠায় চীন।

Advertisement

চীন

Advertisement

আরও পড়ুন

সব সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

সব সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দুই মাসে এলপিজির দাম কত বাড়ল?

দুই মাসে এলপিজির দাম কত বাড়ল?

সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ

সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ

সংশোধিত বিধিমালার খসড়া চূড়ান্ত বদলে যাচ্ছে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ কমিটি

বদলে যাচ্ছে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ কমিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম