Logo
Logo
×
   

Advertisement

আইন-বিচার

হাদিকে হত্যাচেষ্টা

ফয়সালকে ভারতে পালাতে সহযোগিতাকারী ২ জন রিমান্ডে

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম

ফয়সালকে ভারতে পালাতে সহযোগিতাকারী ২ জন রিমান্ডে

শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। ছবি: সংগৃহীত

Advertisement

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতার সিভিয়ন ডিউ (৩২) ও সঞ্জয় চিসিমের (২২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের বিরুদ্ধে প্রধান আসামি ফয়সাল করিমকে ভারতে পালিয়ে  যেতে সহযোগিতা করার প্রমাণ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত এই দুই আসামি এজাহারনামীয় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদের (৩৭) ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামিকে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যক্ষভাবে সহযোগিতা করার সাক্ষ্য-প্রমাণ ও প্রযুক্তি সহযোগিতায় তথ্য পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ উল্লেখ করেছেন। আসামি সিভিয়ন ডিউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জুয়েল আড়েং-এর ভাগিনা।

গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা। ওই ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম