Logo
Logo
×
   

Advertisement

আইন-বিচার

শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে বিমানকর্মী

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে বিমানকর্মী

প্রতীকী ছবি

Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় রিমান্ড শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার সজীব কাজীকে (৩১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৬ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে বিমানের কেবিনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সজীব তার শরীরে লুকানো সোনার বার দৌড়ে গিয়ে কেবিনে ফেলে দেয়। কেবিন থেকে ফেলে দেওয়া একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে দেখা যায়, কাপড়ে মোড়ানো অবস্থায় ১২০টি সোনার বার রাখা আছে। পরীক্ষায় জানা যায়, উদ্ধারকৃত ১২০টি বারে মোট ১৩ হাজার ৯৯২ গ্রাম বা প্রায় ১৪ কেজি ২৪ ক্যারেট সোনা রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম