Logo
Logo
×
   

আইন-বিচার

সোনালী লাইফের ৮ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার নেপথ্য

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৭:১৪ পিএম

সোনালী লাইফের ৮ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার নেপথ্য

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ প্রতিষ্ঠানটির আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, মোস্তফা কামরুস সোবহান, শাফিয়া সোবহান চৌধুরী, তাসনিয়া কামরুন অনিকা, ফজলুতুননেসা, নূর-ই-হাফজা ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর যাশেম বিন আমান।

এদিন দুদকের উপ-পরিচালক রাকিবুল হায়াত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি করেন দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম।

আবেদনে বলা হয়, গত ২০ আগস্ট তাদের বিদেশ গমনে ৬০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার মেয়াদ শেষ হবে ২২ অক্টোবর। তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

এতে আরও বলা হয়, ওই ব্যক্তিরা জাল চুক্তিনামা তৈরি করে বিভিন্ন সময়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের তহবিল থেকে প্রায় ১৮৮ কোটি টাকা আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দুদকের মামলা বর্তমানে তদন্তাধীন আছে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স চেয়ারম্যান দেশত্যাগ নিষেধাজ্ঞা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .