Logo
Logo
×
   

Advertisement

সাহিত্য

আয়মান সাদিক ও অন্তিক মাহমুদের নতুন বই ‘ভাল্লাগে না’

Advertisement

Icon

মো. ইকরাম

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৫৬ পিএম

আয়মান সাদিক ও অন্তিক মাহমুদের নতুন বই ‘ভাল্লাগে না’

আয়মান সাদিক ও অন্তিক মাহমুদের নতুন বই ‘ভাল্লাগে না’

Advertisement

বইমেলায় পাওয়া যাচ্ছে আদর্শ প্রকাশন থেকে প্রকাশিত আয়মান সাদিক ও অন্তিক মাহমুদ এর নতুন বই ‘ভাল্লাগে না’।

মনে রাখবে, কারও কথা শুনে শুনে কাজ করে যাওয়ার জন্য তুমি এই পৃথিবীতে আসোনি। তোমার নিজের একটা জীবন রয়েছে, সেই জীবনে তোমার কিছু স্বপ্ন রয়েছে, কিছু ইচ্ছা রয়েছে এবং সে স্বপ্ন, লক্ষ্য বা ইচ্ছাগুলো কিন্তু একান্তই তোমার। সেখানে কেউই তোমাকে  সাহায্য করতে আসবে না। 

তোমার নিজের স্বপ্ন রক্ষার দায়িত্ব পুরোটাই তোমার ওপরে। কারণ দিনশেষে তোমার স্বপ্নের প্রতি বিশ্বাস যদি এতটাই হালকা হয় যে আশেপাশের লোকের কথায় তোমার স্বপ্ন নিযে কাজ করার ইচ্ছা চলে যায়, তাহলে মনে রাখবে, ওটা আসলে স্বপ্ন ছিলো না। ওটা ছিলো তোমার শখ। যেটা দু'দিন পরেই চলে যায়। সত্যিকারের স্বপ্নের জন্য মানুষ জীবন দিতেও প্রস্তুত থাকে।

পৃষ্ঠা নাম্বার ৫২তে এসে এই বিশাল উক্তিটা দেখে আমি রীতিমতো কয়েক সেকেণ্ডের জন্য থমকে গিয়েছিলাম কাল রাতে। আমার মুখে মৃদু একটা হাসিও ফুটে উঠেছিলো। কি চমৎকার! কি অসাধারণ একটা কথা বলে ফেললেন ভাইয়া! আমি মুগ্ধ- বিস্মিত! লাইনগুলো দেখে আমি সম্ভবত একটু বেশীই আবেগ তাড়িত হয়ে গিয়েছিলাম। আমার ইচ্ছে হচ্ছিলো প্রতিটা শব্দ ছুঁয়ে ছুঁয়ে দেখি একটু! 

বইভর্তি এমন হাজারটা মন ভালো করে দেয়ার মতো উক্তি খুঁজে পাবেন পাঠক। যা আপনার ভালো লাগতে বাধ্য। যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন, যারা ভাল্লাগেনা নামক দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করে জীবনে বড় কিছু করতে চান, সত্যিকার অর্থে মাথা তুলে বেঁচে থাকতে চান এ পৃথিবীর বুকে, তাদের জন্য এটা অবশ্যপাঠ্য বই। কথা দিচ্ছি, বইটা পড়ে আপনারা হতাশ হবেন না কখনোই, বরং খুঁজে পাবেন বেঁচে থাকার নতুন অনুপ্রেরণা। 

বইয়ের যে জিনিসটা সবচেয়ে বেশি মজার মনে হয়েছে: উপস্থাপন ভঙ্গিটা সবচেয়ে বেশি মজার ছিলো। কমিকস, গল্প, উপদেশ, বাণী, কিছু টিপস অ্যাণ্ড ট্রিক্স আর অনুশীলনীর অদ্ভূত এক মিশ্রণ খুঁজে পেলাম বইটার মাঝে। আর কার্টুনগুলোও ছিল অদ্ভুত রকমের কিউট। আমার ইচ্ছে হচ্ছিলো দৌড়ে গিয়ে একটু গাল টেনে দিয়ে আসি কার্টুনগুলোর। 

আর হ্যাঁ, একদিনের রাজা মেথড কিংবা ২৪ ঘন্টার ড্রিম লাইফ কনসেপ্টটা আমার বেশি মনে ধরেছে। আমি এটা অবশ্যই ট্রাই করবো। অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর  অদর্শ স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মুদ্রিত মূল্য ৩০০ টাকা। 

অনলাইনে বইটি বইবাজার.কম থেকে অর্ডার করা যাবে। বিস্তারিত দেখুন এই ঠিকানায়

Advertisement

ভাল্লাগে না

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম