|
ফলো করুন |
|
|---|---|
কখন করবে ঘায়েল?
দেখিনি পিতামহকে জন্মের পর
হারিয়ে ফেলি ৭১-এর স্বাধীনতা যুদ্ধে
শকুনেরা করে ক্ষত-বিক্ষত তার দেহ
ফেলে দেয় সবুজ বুকের বধ্যভূমি।
কখন করবে ঘায়েল?
তাই দেখে শোকাহত পরিবার বর্গ
তবুও বাবা মুছে ফেলে চোখের অশ্রুম
অস্ত্র হাতে করে বাঙালির মুক্তির পণ
জননীর স্বাধীনতা আসে রুখে শত্রু।
কখন করবে ঘায়েল?
নয় মাস বিরামহীন রক্তক্ষয়ী সমর যুদ্ধ
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে বিজয়ী আবদ্ধ
নয় কোন সংঘাত সারা দেশ চিন্তামুক্ত
দিবা-নিশির আলোয় সুখের দিন যুক্ত।
কখন করবে ঘায়েল?
মুক্ত ডানায় পাই বাবা আর স্মৃতিসৌধ
আনন্দে দিশেহারা মা-মাটি সর্বজন,
তাই দেখে ক্লান্ত নয় পরাজিত জন
চেতনায় তারা দিবে হানা খুঁজছে ক্ষণ।
