Logo
Logo
×

Advertisement

সাহিত্য

সালেক খোকনের নতুন বই-‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:৩৪ এএম

সালেক খোকনের নতুন বই-‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’

Advertisement

স্বাধীনতার মাসেই প্রকাশিত হয়েছে লেখক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’।

মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ইতিহাস, আমাদের শেকড়। উনিশশ একাত্তরে মুক্তির লড়াইয়ে আমাদের বিজয়ের পেছনে ছিল বহু মুক্তিযোদ্ধার দুঃসাহসী অংশগ্রহণ। কিন্তু সমাজের কোন শ্রেণির মানুষ, কীভাবে এবং কোথায় ট্রেনিং নিয়েছিল? সেই ট্রেনিং কি খুব সহজ ছিল? ট্রেনি শেষে কোন কোন এলাকায় কীভাবে লড়াই করে মুক্তিযোদ্ধারা? সে লড়াই কতটা ভয়ার্ত ছিল? সাধারণ মানুষ কীভাবে যুক্ত ছিল রণাঙ্গনে? 

এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতেই লেখক প্রায় শতাধিক মুক্তিযোদ্ধার মুখোমুখি হয়েছেন গত পাঁচ বছরে। যোদ্ধার চোখে দেখার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে। তাদের সেই ভাষ্য থেকেই ৬৬টি শিরোণামে মুক্তিযুদ্ধের শতাধিক লড়াইয়ের ঘটনা তুলে ধরা হয়েছে নতুন এই গবেষণাগ্রন্থে। 

‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’ বইটি প্রকাশ করে কথাপ্রকাশ। বইটি নিয়ে কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, ‘এদেশে যে কজন গুণী মানুষ একক প্রচেষ্টায় গবেষকের দৃষ্টিতে মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাস তুলে আনার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তাঁদের মধ্যে সালেক খোকন অগ্রগণ্য। নিভৃতচারী এ লেখক এক যুগেরও অধিক সময় ধরে মুক্তিযুদ্ধে আমাদের গৌরব, বেদনা ও সাহসের ইতিহাস শোনাতে ব্রতী হয়েছেন, যা ছিল অন্তরালে।বরাবরের মতো এবারও সালেক খোকনের গবেষণাধর্মী লেখা পাঠকদের কাছে ‍তুলে ধরতে পেরে আমরাও আনন্দিত।’

তিনি আরও বলেন, আমার বিশ্বাস, নতুন এ বইটির লেখাগুলো পাঠককে চুম্বকের মতো নিয়ে যাবে ঐতিহাসিক একাত্তরের গহিনে, পাঠক পাবেন একটা পুরো জীবন; যে জীবন যোদ্ধার, স্বপ্নের, লড়াই ও দর্শনের। যা যে-কোনো বয়সি পাঠকের মনে উন্মেষ ঘটাবে দেশ ও মানুষের প্রতি প্রদীপ্ত অঙ্গীকার। ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’ বইটি মুক্তিযুদ্ধের এক অনন্যদলিল। মুক্তিযুদ্ধের সত্যিকার বস্তুনিষ্ঠ ইতিহাস জানার সীমাবদ্ধতা কাটাতে এ বইটি বিশেষ সহায়ক ভূমিকা রাখবে।

সালেক খোকন তৃণমূলে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় যুক্ত রয়েছেন বহু বছর ধরে। তার রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার এবং ‘৭১-এর আকরগ্রন্থ’ গ্রন্থটি ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০২১ অর্জন করে। সালেক খোকনের গবেষণাগ্রন্থের সংখ্যা ৩৬টি। আর নতুন এ বইটি মুক্তিযুদ্ধভিত্তিক তার ১৬তম বই।

‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’ বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। ৪৮৬ পৃষ্ঠার এ বইটির মুদ্রিত মূল্য ৮০০টাকা। পাওয়া যাবে সারা দেশের বই বিপনিগুলোতে।

Advertisement

সালেক খোকন রণাঙ্গনের লড়াই’

Advertisement

আরও পড়ুন

রাজনৈতিক ছোটগল্প আপন বলয়ের অন্ধকার

আপন বলয়ের অন্ধকার

বাংলা একাডেমিতে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’

বাংলা একাডেমিতে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’

‎সংস্কৃতিচর্চায় ভীতি ও বিচ্ছিন্নতা নিয়ে সাংস্কৃতিক কর্মীদের উদ্বেগ

‎সংস্কৃতিচর্চায় ভীতি ও বিচ্ছিন্নতা নিয়ে সাংস্কৃতিক কর্মীদের উদ্বেগ

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম