Logo
Logo
×

মালয়েশিয়া

মালয়েশিয়ার রাস্তায় হাজারো মানুষ, আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৮:০৬ পিএম

মালয়েশিয়ার রাস্তায় হাজারো মানুষ, আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবি
Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকার প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হওয়ার শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ।

বিক্ষোভটির আয়োজন করেছে দেশটির বিরোধী দলগুলো। ২০২২ সালে আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার পর এটিই ছিল প্রথম বড় জনসমাবেশ। 

বিক্ষোভকারীরা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এসে ঐতিহাসিক ইন্ডিপেনডেন্স স্কয়ারে জমায়েত হন। তাদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড ছিল। বিক্ষোভস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

৩৫ বছর বয়সি বিক্ষোভকারী ফাউজি মাহমুদ বলেন, আনোয়ার তিন বছর ধরে দেশ চালাচ্ছেন, কিন্তু তার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, তিনি অনেক দেশে ঘুরে বেড়াচ্ছেন—রাশিয়া, ইউরোপসহ নানা দেশে বিনিয়োগ আনতে গেছেন, কিন্তু আমরা তার কোনো সুফল এখনো দেখিনি। দ্রব্যমূল্য এখনো আকাশচুম্বী।

আল জাজিরার কুয়ালালামপুর প্রতিনিধি রব ম্যাকব্রাইড বলেন, বিক্ষোভকারীরা মনে করেন, আনোয়ার তার প্রতিশ্রুত সংস্কার ও স্বচ্ছতা আদৌ বাস্তবায়ন করেননি। এটি গত কয়েক বছরে কুয়ালালামপুরে দেখা সবচেয়ে বড় প্রতিবাদ কর্মসূচিগুলোর একটি।

আনোয়ার ইব্রাহিম দুর্নীতি, স্বজনপ্রীতি ও গোষ্ঠীপ্রীতির বিরুদ্ধে লড়াই এবং রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী হন। কিন্তু বিরোধীদের অভিযোগ—তিনি কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছেন, বাস্তবে কিছুই করছেন না।

বিক্ষোভের ঠিক আগেই আনোয়ার সরকার জনঅসন্তোষ প্রশমনে কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে এককালীন ১০০ রিঙ্গিত অনুদান দেওয়া এবং জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি।

সরকার জানিয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে সব মালয়েশিয়ান নাগরিক ৩১ আগস্ট থেকে এ অর্থ পাবেন। এছাড়া প্রায় ১ কোটি ৮০ লাখ চালক এখন থেকে ১.৯৯ রিঙ্গিত দরে মধ্যমানের অকটেনযুক্ত জ্বালানি কিনতে পারবেন, যা বর্তমান ২.০৫ রিঙ্গিত দামের চেয়ে কম।

তবে এসব উদ্যোগ বিক্ষোভকারীদের থামাতে পারেনি। তাদের দাবি, কেবল স্বল্পমেয়াদি আর্থিক অনুদানে পরিবর্তন আসবে না—আনোয়ার সরকারকে বাস্তব সংস্কার দেখাতে হবে, নয়তো তাকে বিদায় নিতে হবে।

সূত্র: আল-জাজিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম