Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির কী আলাপ হলো?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির কী আলাপ হলো?

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সোমবার তেহরানে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে উভয় দেশের শীর্ষ কূটনীতিকরা পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার প্রসারের ধারা পর্যালোচনার পাশাপাশি তেহরান ও মস্কোর মধ্যে নিয়মিত পরামর্শ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া দ্বিপাক্ষিক চুক্তিগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়েও তারা আলোচনা করেন।

উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করে। এ ছাড়া ইরান ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত ‘সামগ্রিক কৌশলগত অংশীদারত্ব চুক্তি’র কাঠামোর আওতায় পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও তারা আলোচনা করেন।


ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় অন্যান্য বিষয়ের মধ্যে ছিল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি, ফিলিস্তিন ও ইয়েমেনের সাম্প্রতিক ঘটনাবলি এবং ককেশাস ও ইউরোপ সম্পর্কিত বিভিন্ন বিষয়।

আরাগচি ও লাভরভ আঞ্চলিক বিরোধ ও সংকটগুলো আলোচনার মাধ্যমে এবং রাজনৈতিক উপায়ে শান্তিপূর্ণভাবে সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি তারা আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বহুপাক্ষিকতা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার গুরুত্ব তুলে ধরেন।

ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা সুসংহত করার উদ্দেশ্যে নিজেদের সহযোগিতা ও ঘনিষ্ঠ পরামর্শ অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। সূত্র: মেহের

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন বোমারু বিমানঘাঁটিতে হামলার ছক, যুক্তরাজ্যে ফের গ্রেফতার ২

মার্কিন বোমারু বিমানঘাঁটিতে হামলার ছক, যুক্তরাজ্যে ফের গ্রেফতার ২

যুক্তরাষ্ট্রকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ইরান

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

একের পর এক দেশে বি'ক্ষোভ-লু'টপা'টসহ আন্তর্জাতিক সব খবর

একের পর এক দেশে বি'ক্ষোভ-লু'টপা'টসহ আন্তর্জাতিক সব খবর

এবার রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ফিনল্যান্ড

এবার রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ফিনল্যান্ড

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

আরও পড়ুন

হঠাৎ ইসরাইলে কেন হেগসেথ, নেপথ্যে চাঞ্চল্যকর কারণ

হঠাৎ ইসরাইলে কেন হেগসেথ, নেপথ্যে চাঞ্চল্যকর কারণ

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির কী আলাপ হলো?

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির কী আলাপ হলো?

মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে?

মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে?

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম