Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জুনে আন্তর্জাতিক সম্মেলন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৯:১৭ এএম

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জুনে আন্তর্জাতিক সম্মেলন

আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি। ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে জুন মাসে ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৬ মে) আরব লীগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। 

আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্মেলন ১৭ থেকে ২০ জুন পর্যন্ত সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হবে, যেখানে শনিবার ৩৪তম আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।  তবে অনুষ্ঠান ঠিক কোন স্থানে অনুষ্ঠিত হবে, তা তিনি নির্দিষ্ট করেননি। 

আরও পড়ুন: ইসরাইলের হামলায় একদিনে নিহত আরও ১১৫ ফিলিস্তিনি

জাকির মতে, সম্মেলনের লক্ষ্য ‘জাতিসংঘের পূর্ববর্তী একটি সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করা এবং দ্বি-রাষ্ট্র সমাধান (ফিলিস্তিন ও ইসরাইল) ত্বরান্বিত করা, পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রকে বাস্তবায়িত করার উপায় অনুসন্ধান করা। ’

তিনি উল্লেখ করেন, সম্মেলনটি ‘গুরুত্বপূর্ণ এবং ব্যাপক’ হবে। কারণ এতে ফিলিস্তিন ইস্যুর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক দিকগুলোসহ সকল দিক থেকে আলোচনা করা হবে।

তিনি আশা ব্যক্ত করেন যে, কিছু দেশ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যার ‘একটি উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব’ থাকবে।

আরও পড়ুন: সেপ্টেম্বরেই ভয়ংকর দুর্ভিক্ষ গাজায়

গত এপ্রিল মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, তার দেশ আগামী মাসগুলোতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।

Advertisement

ফিলিস্তিন রাষ্ট্র আন্তর্জাতিক সম্মেলন জুন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম