Logo
Logo
×
   

Advertisement

মধ্যপ্রাচ্য

হামাসপ্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার দাবি নেতানিয়াহুর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:২২ পিএম

হামাসপ্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার দাবি নেতানিয়াহুর

হামাসপ্রধান মোহাম্মদ সিনওয়ার। ফাইল ছবি

Advertisement

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর এবার মোহাম্মদ সিনওয়ারকেও হত্যার দাবি করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে হামাস এখনো এ ব্যাপারে কিছু বলেনি। খবর আল-জাজিরার। 

গত বছর ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর তার ভাই মোহাম্মদ সিনওয়ার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামসের প্রধান হিসেবে দায়িত্ব নেন। 

ইয়াহিয়াকে হত্যার পর ইসরাইল জানিয়েছিল, সিনওয়ার ছিলেন গাজায় হামাসের নেতৃত্বাধীন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পিছনে অন্যতম মাস্টারমাইন্ড। হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফ এবং দেইফের উপদেষ্টা মারওয়ান ইসার সঙ্গে ওই হামলা পরিচালনা করেছিলেন তিনি।

প্রসঙ্গত, বুধবার রাত সোয়া আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাজায় একদিনে ৩৬ জনকে হত্যা করেছে ইসরাইল। এর মাধ্যমে গাজায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৫৬ জনে। এ পর্যন্ত আহতের সংখ্যা হয়েছে ১ লাখ ২৩ হাজারেরও বেশি।

এদিকে ইয়েমেনের সানা বিমানবন্দরে চলতি মাসে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে, আরও হামলা হবে। হামলার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিমানবন্দরটির একটি প্লেন পুড়ে গেছে। ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম