Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

ইরানে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২২৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৭:৪৬ এএম

ইরানে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২২৪

ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের বিমান হামলায় রোববার পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে।  দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এপির। 

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর বলেছেন, গত ৬৫ ঘন্টায় ইরানে ইসরাইলি বিমান হামলায় ২৪৪ জন নিহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে কেরমানপুর বলেছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এবং ১,২৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন,  হতাহতের ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক।

বার্তাসংস্থাটি আরও বলছে, গত ১৩ জুন ইরানে বিমান হামলা শুরু করে ইসরাইল। ওই হামলায় ইরানের নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ইরানে বর্তমানে মসজিদ ও মেট্রো স্টেশনগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

প্রতিশোধ হিসেবে ইরানও শুক্রবার থেকে ইসরাইলের একাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন হতাহত এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

Advertisement

ইরানের খবর ইসরাইল ইরান-ইসরাইল সংঘাত বিমান হামলা

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

আরও পড়ুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা

আরব আমিরাতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল সোমালিয়া

আরব আমিরাতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল সোমালিয়া

ইসরাইলে সেটেলারদের আগুনে পুড়ল মসজিদ

ইসরাইলে সেটেলারদের আগুনে পুড়ল মসজিদ

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম