Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ম্যাডলিনের পর এবার গাজামুখী নৌযাত্রা ‘হানডালা’র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:৫৪ এএম

ম্যাডলিনের পর এবার গাজামুখী নৌযাত্রা ‘হানডালা’র

ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন নৌযান ‘হানডালা’ ইতালির সিরাকুসা বন্দর থেকে রবিবার গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

কোয়ালিশন এক বিবৃতিতে জানায়, ‘মাত্র কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিক পানিসীমা থেকে ইসরাইলি বাহিনী আমাদের ‘মাদলিন’ নৌযান জব্দ করে এবং ১২ জন নিরস্ত্র কর্মীকে আটক করে। তা সত্ত্বেও, বৈশ্বিক সংহতির শক্তিতে আমরা ইসরাইলের অবৈধ ও প্রাণঘাতী অবরোধকে চ্যালেঞ্জ জানিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছি।’

রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

সংগঠনটি জানায়, গাজার শিশুদের জন্য মানবিক সহায়তা পৌঁছানো এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করাই এই মিশনের মূল উদ্দেশ্য। তবে কতজন কর্মী এ যাত্রায় অংশ নিচ্ছেন, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রায় ১৮ জন থাকার সম্ভাবনা রয়েছে, এবং ফ্রান্সের বামপন্থি রাজনৈতিক দল লা ফ্রঁস ইনসুমিস (এলএফআই)-এর দুই সদস্য নৌযানে যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৬ জুন ইতালির সিসিলি থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল ব্রিটিশ পতাকাবাহী নৌযান ‘ম্যাডলিন’। তবে ৯ জুন ইসরাইলি নৌবাহিনী সেটি জব্দ করে এবং নৌযানের ১২ সদস্যকে আটক করে। ইসরাইলের নৌ অবরোধের কারণে গাজার জনগণ চরম মানবিক সংকটে রয়েছে, আর এই অবরোধ ভেঙে খাদ্য ও ওষুধসহ জরুরি সহায়তা পৌঁছানোর লক্ষ্য নিয়েই বারবার এমন অভিযান চালাচ্ছে ফ্রিডম ফ্লোটিলা।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজার জনগণ দীর্ঘদিন ধরে ইসরাইলের অবরোধে খাদ্য, ওষুধ ও জ্বালানির সংকটে ভুগছে। ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে, মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং গাজার জনগণের পাশে দাঁড়ানোর বার্তা দিতে তাদের এই মিশন অব্যাহত থাকবে।

Advertisement

গাজায় হামলা গ্রেটা থুনবার্গ হামাস-ইসরাইল যুদ্ধ

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম