Logo
Logo
×

Advertisement

অন্যান্য

ঢাকায় একযোগে পুলিশের ‘বড় মহড়া’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম

ঢাকায় একযোগে পুলিশের ‘বড় মহড়া’

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর ১৪২টি গুরুত্বপূর্ণ স্পটে একযোগে ‘বড় মহড়া’ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সাত হাজার পুলিশ সদস্য এ মহড়াতে অংশ নেন। শনিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলে এই মহড়া। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের স্পটও মহড়ার অন্তর্ভুক্ত ছিল। এরমধ্যে অন্যতম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালয়, হাইকোর্ট, বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনা।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই মহড়া অনুষ্ঠিত হয়েছে। এর আগে চলতি বছরের ৫ আগস্টের আগে সীমিত আকাড়ে মহড়া অনুষ্ঠিত হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পুলিশের এমন মহড়া অনুষ্ঠিত হলো।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান যুগান্তরকে বলেন, আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ হিসেবে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য কুইক রেসপন্স মহড়া করা হয়েছে। ডিএমপির অফিসারসহ বিভিন্ন পদমর্যাদার সাত হাজার পুলিশ সদস্য মহড়ায় অংশগ্রহণ করেন। 

একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল গির্জায় ককটেল নিক্ষেপ, ধানমন্ডি শংকর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএমপির আটটি বিভাগের মধ্যে তেজগাঁও ১৬টি, রমনায় ৩৪টি স্পটে, মিরপুরে ১৪টি, মতিঝিলে ১৭টি, ওয়ারিতে ১৬টি, লালবাগে ১৫টি, গুলশানে ১৪টি, উত্তরায় ১৬টি স্পটে অর্থাৎ মোট ১৪২টি স্পটে পুলিশ মহড়া দিয়েছে।

ডিএমপির এক উপকমিশনার (ডিসি) জানান, পুলিশের মহড়াটি মূলত ফোর্স ও অফিসারদের এক্সিভিশন (প্রদর্শনী) টাইপের। যেমন- রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনা। যারা অপরাধ করতে চায়, অরাজকতা করতে চায়- তাদের বিরুদ্ধে এই মহড়া অনুষ্ঠিত হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮

চাঁদাবাজি বন্ধে আসছে নতুন আইন: আইজিপি

চাঁদাবাজি বন্ধে আসছে নতুন আইন: আইজিপি

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬৮৪

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬৮৪

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৭

ডিএমপিতে ৯ সহকারী পুলিশ কমিশনারের বদলি

ডিএমপিতে ৯ সহকারী পুলিশ কমিশনারের বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন

আরও পড়ুন

পিএইচপির ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, জরুরি সতর্কবার্তা

পিএইচপির ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, জরুরি সতর্কবার্তা

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম