Logo
Logo
×
   

Advertisement

অন্যান্য

হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

Advertisement

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম

হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মো. আসাদুজ্জামান। ছবি: যুগান্তর

Advertisement

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, হামলাকারীর শেকড় যত শক্তিশালী হোক না কেন উপড়ে ফেলা হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, দু-একটা বিচ্ছিন্ন ঘটনায় বলা যাবে না যে নিশ্চিত তারা (সরকার) পারছে না। নিশ্চয়ই এগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি।

আমরা মনে করি সরকার এবং নির্বাচন কমিশন সর্বোচ্চভাবে আগামী নির্বাচন অনুষ্ঠান করার জন্য, শান্তিপূর্ণভাবে করার জন্য বদ্ধ পরিকর। যত বাধার প্রাচীর আসুক, নির্বাচন কমিশন তার নির্বাচনের দিকেই এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, হাদির ওপর যে আক্রমণ হয়েছে, যে বা যারাই করুক, আইন তার নিজস্ব গতিতে চলবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম