Logo
Logo
×
   

অন্যান্য

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:১২ পিএম

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ছবি: ইশরাক হোসেনের ফেসবুক পেজ থেকে নেওয়া

চাঁদপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সড়কে দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

শনিবার (১৬ মে) রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলিতে ইশরাক তার নির্বাচনি আসনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে এই অভ্যর্থনা জানান। এ সময় প্রতিমন্ত্রী ইশরাককে তৎপর হয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা খালি করে দিতে দেখা যায়।

পথিমধ্যে কুমিল্লায় বরুড়া উপজেলায় একটি পথসভায়ও অংশ নেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল পুনঃখনন উদ্বোধন ও সমাবেশে অংশ নেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .