Logo
Logo
×

Advertisement

অন্যান্য

বৃক্ষরোপণকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: বাসস চেয়ারম্যান

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৩:৩০ পিএম

বৃক্ষরোপণকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: বাসস চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদীন বলেছেন, বৃক্ষরোপণকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। 

তিনি বলেন, একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বহু মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খুলনার পাইকগাছা উপজেলায় বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটি ফুটবল মাঠে একটি ফলদ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।‘হরিদাশকাটি স্বাধীনতা সংসদ’-এর উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন।

অনুষ্ঠানে আনোয়ার আলদীন বলেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, অতিরিক্ত রাসায়নিক ব্যবহার, নদী-খাল দখল এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে গাছ শুধু পরিবেশ রক্ষার উপাদান নয়, মানুষের টিকে থাকার অন্যতম নিরাপদ আশ্রয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ইসলামে বৃক্ষরোপণকে উত্তম ইবাদত হিসেবে বিবেচনা করা হয়েছে। তাই প্রতিটি গ্রাম ও জনপদে দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দেশিয় গাছ, মাছ, ধান ও অন্যান্য জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

প্রত্যেক বাড়িতে ফলদ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় পাঁচ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি ঘোষণা করেছেন, তা বাস্তবায়িত হলে দেশের প্রকৃতি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হরিদাশকাটি স্বাধীনতা সংসদের সভাপতি শেখ আল-এহসান বলেন, হরিদাশকাটি স্বাধীনতা সংসদ দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে কাজ করছে। বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি সড়কের পাশে ও পতিত জমিতে বৃক্ষরোপণ করা হবে।

হরিদাশকাটি স্বাধীনতা সংসদের সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ আল এমরান, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, শেখ আনিসুর রহমান শিবলু, শেখ হারুন, কমিটি ও ক্লাব সদস্য উৎপল দে, তপন কর ও খান জাবেদ প্রমুখ। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম