Logo
Logo
×

Advertisement

অন্যান্য

বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম

বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান

Advertisement

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার বিমান বাহিনী সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিমান বাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, পেশাদারিত্ব ও আন্তঃবাহিনী সহযোগিতা আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

ফেসবুক পোস্টে আরও বলা হয়- দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে আসছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিশ্চয়তা শাহবাগে বিক্ষোভ

নিয়োগে অনিশ্চয়তা শাহবাগে বিক্ষোভ

সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন আবারও গণভোটের ভাবনা

আবারও গণভোটের ভাবনা

ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কেন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠেন

ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কেন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠেন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম