ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান
বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:১৬ পিএম
ডা. জুবাইদা রহমান শনিবার বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেন। ছবি: বিএনপি মিডিয়া সেল
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন।
শনিবার (২২ আগস্ট) প্রধান অতিথি হিসেবে তিনি ক্যাম্প পরিদর্শন করেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করে।
বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ক্যাম্পে অস্ত্রোপচারের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হচ্ছে।
