ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ নতুন রোগী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৫৫৮ জন।
রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে চলতি বছরের এখন পর্যন্ত ১১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মৃত্যু হয়েছে ৪৩ জনের। এছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৩, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪৮ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ৩১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে ১৩৭, চট্টগ্রামে ১৬৯, খুলনায় ৩৩৪, ময়মনসিংহে ৮৪, রাজশাহীতে ১১২, রংপুরে ৫৫ ও সিলেটে নয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৯ হাজার ৪৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৯৯৪ জন রোগী ভর্তি আছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
