Logo
Logo
×

Advertisement

অন্যান্য

তাদের রুখতে ছক আঁকছে সরকার আইনশৃঙ্খলা বাহিনী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম

তাদের রুখতে ছক আঁকছে সরকার আইনশৃঙ্খলা বাহিনী

ছবি: এআই দিয়ে তৈরি

Advertisement

কিছুটা মাথাচাড়া দিয়ে উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য গোপন তৎপরতা চালাচ্ছে-এমন তথ্যে তৎপর হয়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো বিভাগ। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। 

আওয়ামী লীগের গোপন বা প্রকাশ্যে যে কোনো কার্যক্রম নিয়ে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী নতুন করে ভাবতে শুরু করেছে বলে জানা গেছে। নিষিদ্ধ দলটির মিছিল ঠেকাতে ব্যর্থতার দায়ে এরই মধ্যে গুলশান জোনের ডিসি ও থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ঠিক একই সময়ে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান সম্প্রতি এক কথোপকথনে স্পষ্ট দাবি করেন, ‘আওয়ামী লীগ আবার ফিরবে, আওয়ামী লীগ এলে কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে। ডিসেম্বর দেরি হয়ে গেছে, এই মাসেই শেখ হাসিনার আসা উচিত ছিল। শেখ হাসিনা ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না।’

অনেকের মতে, পেছন থেকে আওয়ামী লীগের বড় ধরনের সহায়তা ছিল বলেই পদে বসে ওই ওসি এমন দেশবিরোধী আলোচনা করতে পারেন। তাই রাকিবকে নিয়েও চলছে সরকারের নানামুখী তদন্ত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সক্রিয় করার নেপথ্যে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ বা মাঝারি পর্যায়ের একটা অংশের মদদ থাকতে পারে বলে এতদিন যে আশঙ্কা করা হচ্ছিল; একাধিক ঘটনায় তা কিছুটা প্রকাশ হওয়ায় এর নেপথ্য কারণ বের করার চেষ্টা করছে সরকার। এজন্য নজর রাখা হচ্ছে বিতর্কিত পুলিশের কর্মকাণ্ডের ওপর।

২০০৯ থেকে ২০২৪-আওয়ামী আমলের সাড়ে ১৫ বছরের দলীয়করণের জের ধরে প্রশাসনের ভেতরে এখনো কিছু অদৃশ্য নেটওয়ার্ক রয়ে গেছে, যা আওয়ামী লীগকে গোপনে ইন্ধন জোগাচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। তবে যে কোনো গোপন আঁতাত ও অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থান ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর। অশুভ রাজনৈতিক তৎপরতা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখে দিতে ছক আঁকছে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থাকা এবং দেশ-বিদেশে পলাতক নেতাকর্মীরা মাঠে নামার গোপন ছকের অংশ হিসাবে মাঝে মধ্যেই ঝটিকা মিছিল ও গোপন আস্তানায় মিটিং করছে। এসব ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী জানে না, ঠিক এমনটি নয়। বরং কোনো কোনো ঘটনায় তাদের সঙ্গে গোপন আঁতাত করে মিছিল বের করারও তথ্য সামনে আসছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ১১ সেপ্টেম্বর দিনের বেলায় কূটনৈতিক জোন গুলশানে ঝটিকা মিছিলটি করার আগে মিছিলকারীরা গুলশান থানা পুলিশের বেশ কয়েকজনের সহায়তা পেয়েছিলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন চ্যাট বক্সের স্ক্রিন শট থেকে জানা যায়, মিছিলের আগের রাতেই পরের দিনের কর্মসূচি ঠিক করা হয়। গুলশান থানা পুলিশের আশ্বাসও পায় তারা। সে মোতাবেক মিছিল যখন বের করা হয় তখন সড়কে কোনো পুলিশ সদস্য বা দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন না। ফলে নির্বিঘ্নে মিছিলটি বের করার সুযোগ পায় তারা। সংশ্লিষ্টরা বলছেন, এটি কেবল গুলশানের মিছিলের ক্ষেত্রেই ঘটছে তা নয়, রাজধানীসহ সারা দেশেই এভাবে ভেতরে ভেতরে ফ্যাসিস্টদের দোসর পুলিশ নানাভাবে নিষিদ্ধ দলটিকে সহায়তার চেষ্টা করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিএমইউতে স্তন ক্যানসার সচেতনতা দিবস পালিত

বিএমইউতে স্তন ক্যানসার সচেতনতা দিবস পালিত

রমজানে খাদ্য সরবরাহে বড় সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী

রমজানে খাদ্য সরবরাহে বড় সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী

সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে বার্তা, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে বার্তা, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

চক্রান্তকারীরা চায় না কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক: রিজভী

চক্রান্তকারীরা চায় না কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম