Logo
Logo
×

Advertisement

অন্যান্য

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের পর শামা ওবায়েদ বললেন, ‘আইন মেনে চলতে’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের পর শামা ওবায়েদ বললেন, ‘আইন মেনে চলতে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

Advertisement

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সৌদি আরবে ২ বাংলাদেশির ফাঁসি কার্যকর নিয়ে এখনো কিছু জানতে পারেনি বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা বাংলাদেশের জন্য বড় শিক্ষা। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলতে হবে। 

শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তি‌নি।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে ২ বাংলাদেশির ফাঁসির আদেশ নিয়ে এখনো কিছু জানতে পারেনি বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি, সৌদি আরবের একটি নিজস্ব আইনি কাঠামো আছে। সেই আইনি কাঠামো অনুযায়ী কেউ যদি গর্হিত অন্যায় কাজ করে, তখন সেই আইন অনুযায়ী অভিযুক্তদের সাজা হয়।

তিনি বলেন, সৌদি মিশনের শ্রম উইং থেকে বার্তা এসেছে ওই দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ব্যভিচারে লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে একটি গর্হিত কাজ হিসেবে গণ্য। ওই আইন অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছে। 

কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকার এখনো কোনোকিছুই জানতে পারেনি। এ জন্য ওই দু’জনের বিস্তারিত জানতে চেয়ে চিঠি দিয়েছে সরকার।

তি‌নি আরও বলেন, সৌ‌দি‌তে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় কারণ জানতে চেয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ, কর্মী‌দের সং‌শ্লিষ্ট বিষয় তারা দেখেন।

শামা ওবায়েদ বলেন, সৌদি সরকারের কাছ থেকে উত্তর পেলেই লাশ ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো আছে। আইনের ব্যতয় হলে, সরকারের কিছু করার থাকে না।

এ সময় প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানান তি‌নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিক্ষোভ-জানাজায় অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে যুবক

বিক্ষোভ-জানাজায় অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে যুবক

ইরানের বিরুদ্ধে সৌদি আরবের গুরুতর অভিযোগ

ইরানের বিরুদ্ধে সৌদি আরবের গুরুতর অভিযোগ

সৌদি-ইয়েমেন সংকট সমাধানে মধ্যস্থতায় প্রস্তুত ইরান

সৌদি-ইয়েমেন সংকট সমাধানে মধ্যস্থতায় প্রস্তুত ইরান

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

আরও পড়ুন

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক

সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার

সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

এআই যুগে ইন্টারনেট গভর্ন্যান্স পর্দা নামল ২১তম বিআইজিএফ সম্মেলনের

পর্দা নামল ২১তম বিআইজিএফ সম্মেলনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম