Logo
Logo
×

Advertisement

অন্যান্য

‘গ্রামীণফোনের কাছে পাওনা সাড়ে ১০ হাজার কোটি, টেলিটক-রবির কাছে ২৪শ’

Advertisement

Icon

সংসদ রিপোর্টার

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৯ পিএম

‘গ্রামীণফোনের কাছে পাওনা সাড়ে ১০ হাজার কোটি, টেলিটক-রবির কাছে ২৪শ’

Advertisement

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে সরকারের এক হাজার ৬৯৪ কোটি ৭৩ লাখ টাকা পাওনা রয়েছে। এ ছাড়া গ্রামীণফোনের কাছে সাড়ে ১০ হাজার কোটি ও রবি আজিয়াটার কাছে ৭২৯ কোটি টাকা পাওনা রয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে আ ক ম সরওয়ার জাহানের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মোস্তফা জব্বার বলেন, টেলিটকের কাছে পাওনা এক হাজার ৬৯৪ কোটি ৭৩ লাখ টাকার মধ্যে এক হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকা ৩জি স্পেকট্রাম এসাইনমেন্ট ফি বাবদ। স্পেকট্রাম চার্জ বাবদ ২৭ কোটি ১৫ লাখ, রেভিনিউ শেয়ার বাবদ ৩৩ কোটি ৭৯ লাখ ও এসওএফ বাবদ ৪৮ কোটি ৬৬ লাখ টাকা। 

একই প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, গ্রামীণফোনের কাছে ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা ও রবি আজিয়াটার কাছে ৭২৯ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ কোটি টাকা পাওনা রয়েছে। ২০২১ সালের নিলামে বরাদ্দকৃত তরঙ্গের দ্বিতীয় কিস্তি এবং ২০২২ সালের তরঙ্গ নিলামের ডাউন পেমেন্ট বাবদ বাংলালিংকের ২৭৩ কোটি ২৫ লাখ ৪১ হাজার ২৯২ টাকা পাওনা আছে। সিটিসেলের কাছে ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা পাওনা রয়েছে বলেও জানান তিনি। 

Advertisement

গ্রামীণফোন পাওনা হাজার কোটি টেলিটক রবি সরকার

Advertisement

আরও পড়ুন

ডার্ক ওয়েবে মিলেছে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য

ডার্ক ওয়েবে মিলেছে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য

প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

তিয়ানজিনে শিক্ষামন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ

কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম