Logo
Logo
×

Advertisement

অন্যান্য

একাত্তরের প্রত্যাশা পূরণ হয়নি বলেই আজকের এই জনবিক্ষোভ: উপদেষ্টা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৬:৩০ পিএম

একাত্তরের প্রত্যাশা পূরণ হয়নি বলেই আজকের এই জনবিক্ষোভ: উপদেষ্টা

Advertisement

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, গণঅভ্যুত্থানের কারণেই আমরা বাক-স্বাধীনতা ফিরে পেয়েছি। ৭১-এর প্রত্যাশা পূরণ হয়নি বলেই আজকের এই জনবিক্ষোভ। 

শনিবার গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, ১৯৭১ এবং ২০২৪ এর প্রত্যাশা অভিন্ন নয়। একাত্তরের প্রত্যাশা পূরণ হয়নি বিধায় চব্বিশের এই গণঅভ্যুত্থানের ঘটনা ঘটেছে। অনেক রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন দেশ পেয়েছিলাম, তাকে সমুন্নত রাখার জন্যই দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের প্রয়োজন। ১৯৭১-এর পর সংবিধান রচনায় যে ধরনের আলোচনা হয়েছিল, তা থেকে আমরা দিক নির্দেশনা পেতে পারি। 

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংবিধানের পরিবর্তন করা হয়েছে বিভিন্ন দেশে। সংবিধান জীবিত ডকুমেন্ট, তাকে নিয়ে কাজ করা সম্ভব। গোঁজামিল দিয়ে সংবিধানকে সংশোধন করা হয়েছে বার বার, তা নিয়ে পুনর্বিবেচনা করা প্রয়োজন। সব ধরনের মতামতকে সঙ্গে নিয়েই গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে এগিয়ে যাবে দেশ। সরকার সিদ্ধান্ত দিবে না, সিদ্ধান্ত দিবে ছাত্র-জনতা।

Advertisement

একাত্তর প্রত্যাশা জনবিক্ষোভ উপদেষ্টা আসিফ

Advertisement

আরও পড়ুন

জমির মালিকানা নিশ্চিত করতে রেজিস্ট্রির আইনি প্রক্রিয়া

জমির মালিকানা নিশ্চিত করতে রেজিস্ট্রির আইনি প্রক্রিয়া

৫০ হাজার টাকা বরাদ্দ যেসব দিবস উদযাপন-পালনে

৫০ হাজার টাকা বরাদ্দ যেসব দিবস উদযাপন-পালনে

জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম