Logo
Logo
×

Advertisement

অন্যান্য

মেট্রোরেল স্মৃতিসৌধ পর্যন্ত পুনর্বিন্যাস করার দাবিতে মানববন্ধন

Icon

যুগান্তর প্রতিবেদন (ঢাকা উত্তর)

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১০:২৬ পিএম

মেট্রোরেল স্মৃতিসৌধ পর্যন্ত পুনর্বিন্যাস করার দাবিতে মানববন্ধন

Advertisement

মেট্রোরেলের এমআরটি-৬ প্রকল্প পুন:বিবেচনা করে সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সম্প্রসারণের জন্য প্রধান উপদেষ্টা, সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা এবং সিনিয়র সচিবের কাছে আবেদন করা হয়েছে। 

মঙ্গলবার এক মানববন্ধন শেষে জনস্বার্থে এ আবেদন করেন সাভার নাগরিক কমিটির সমন্বয়ক মো. কামরুজ্জামান খান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তিনি কয়েক বছর ধরে এজন্য নানাবিধ কর্মসূচি পালন করে আসছেন।

জানা গেছে, লিখিত আবেদনে কামরুজ্জামান খান সাভার-আশুলিয়ার জনসংখ্যা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম তুলে ধরে তা বিবেচনায় নিয়ে এমআরটি-৬ প্রকল্পে (রাজধানীর ভাটারা থেকে সাভার হেমায়েতপুর) মেট্রোরেলের লাইন পুনর্বিন্যাস করে সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধ করার জন্য দাবি জানিয়েছেন। সেখানে নিরিবিলি এলাকায় ডিপো করার উপযুক্ত জমি রয়েছে বলেও তিনি আবেদনে উল্লেখ করেছেন। 

কামরুজ্জামান খান জানান, সাভারে পৌরসভা, মেডিকেল কলেজ হাসপাতাল, সিআরপি, রেডিওসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা রয়েছে। এই এলাকায় কয়েক লাখ মানুষের বসবাস। সাভার পৌর এলাকার বাইরে মিলিটারি ফার্ম, বিপিএটিসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যুব উন্নয়ন কেন্দ্র, সরকারি দুগ্ধ খামার, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন, ডিওএইচএস, নবীনগর জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড), বিকেএসপিসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। আছে কয়েক হাজার তৈরি পোশাক কারখানা।

জনসংখ্যা বিবেচনায় সাভার-আশুলিয়ায় বসবাস করেন প্রায় কোটি মানুষ। ভোটার সংখ্যা বিবেচনায় দেশের অন্যতম বৃহৎ নির্বাচনী এলাকা ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া)। এ উপজেলায় তিনটি নির্বাচনী আসন অন্তর্ভুক্ত (ঢাকা-১৯, ঢাকা-২, ঢাকা-১৪)। এখান থেকে প্রতিদিন ৮০ হাজার মানুষ কাজের প্রয়োজনে সড়ক পথে ঢাকায় যাতায়াত করেন দুর্ভোগ সঙ্গী করে। এতে অনেক গণপরিবহন ও ব্যক্তিগত বাহন ঢাকায় ঢুকে রাস্তায় চাপ সৃষ্টি করে।

এসব বিষয় বিবেচনা না করে এবং জনস্বার্থ গুরুত্ব না দিয়ে মেট্রোরেল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এমআরটি-৬ প্রকল্প সাভার হেমায়েতপুর থেকে সম্প্রসারণ করে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত করা হলে উল্লেখিত এলাকার সর্বসাধারণ এর সুফল পাবেন। পাশাপাশি ধামরাই উপজেলার বাসিন্দারাও উপকৃত হবে। গাবতলী থেকে ঢাকা-আরিচা মহাসড়কের মাঝখানে পিলার স্থাপন করে সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সম্প্রসারণ করা হলে উপকৃত হবে লাখ লাখ মানুষ। বাঁচবে কর্মঘণ্টা। 

এর আগে একই দাবিতে মঙ্গলবার সাভার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। 

Advertisement

মেট্রোরেল স্মৃতিসৌধ পুনর্বিন্যাস দাবি

Advertisement

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

৮ জেলায় বৃষ্টির আভাস

৮ জেলায় বৃষ্টির আভাস

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির

চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম