Logo
Logo
×

জাতীয়

আরেকটি ছায়া-মওদুদীবাদী দলের প্রয়োজন নেই: মাহফুজ আলম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

আরেকটি ছায়া-মওদুদীবাদী দলের প্রয়োজন নেই: মাহফুজ আলম

মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ‘আরেকটি ছায়া-মওদুদীবাদী’ দলের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শেয়ার করা এক স্ট্যাটাসে তিনি এ কথা লিখেছেন।

যদিও তিনি ঠিক কোন দলকে উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন, তা পোস্টে স্পষ্ট হয়নি।

মাহফুজ আলম বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমাদের আরেকটি প্রক্সি মওদুদীবাদী দলের প্রয়োজন নেই। এরই মধ্যে আধ ডজন প্রক্সি সক্রিয় আছে। আপনি কিছুই নতুন যোগ করতে পারবেন না! বরং—পুনর্নির্ধারণ করুন, পুনর্গঠিত হোন এবং পুনরুদ্ধার করুন।’

উপদেষ্টা মাহফুজ আলম এই স্ট্যাটাসে ‘মওদুদীবাদী’ রাজনৈতিক দল বলতে কোন দলগুলোকে বুঝিয়েছেন, তা খোলাসা করেননি। তবে বাংলাদেশের রাজনীতিতে সাধারণত মওদুদীবাদী রাজনৈতিক দল বলতে জামায়াত ইসলামীকে বোঝানো হয়।

সৈয়দ আবুল আলা মওদুদী ১৯৪১ সালে উপমহাদেশে জামায়াত ইসলামী প্রতিষ্ঠা করেন। মওদুদীর দেওয়া তাত্ত্বিক ভিত্তির ওপর চলার কারণে জামায়াতকে মওদুদীবাদী দল হিসেবে বর্ণনা করেন বিশ্লেষকরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম