Logo
Logo
×

Advertisement

অন্যান্য

‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কেয়ার ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কেয়ার ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’

Advertisement

শ্রম বাজারে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে কেয়ার ইকোনমি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং লিঙ্গ সমতার ভিত্তি হিসেবে সাউথ-ফোর কেয়ার এজেন্ডাকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় সাউথ ফোর কেয়ার প্ল্যাটফর্ম আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

বিশ্বের ৩০টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে এই সভায় উপদেষ্টা শারমীন এস মুরশিদের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং লিঙ্গ সমতার ভিত্তি হিসেবে সাউথ-ফোর কেয়ারএজেন্ডাকে এগিয়ে নেওয়ার জন্য শ্রম বাজারে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। 

সভায় উপদেষ্টা শারমীন আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা মনে করি যে, একটি সুগঠিত অর্থনীতি কেবল গুরুত্বপূর্ণ সামাজিক চাহিদা পূরণ করে না বরং দেশীয় এবং আন্তর্জাতিকভাবে কর্মসংস্থান সৃষ্টির চালিকাশক্তি হিসেবেও কাজ করে। যত্নমূলক সেবা খাত উন্নত, নিরাপদ এবং দক্ষ কর্মসংস্থানের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য উল্লেখযোগ্য সুযোগ প্রদান করে ফলে জাতীয় এবং আন্তর্জাতিক শ্রম বাজারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পায়।

তিনি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বাংলাদেশ গর্বিত যে, দক্ষিণ এশিয়ায় উদীয়মান নেতৃত্ব হিসেবে স্বীকৃতি পেয়েছে। টেকসই নীতিগত ব্যবস্থা, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং অংশীদারিত্বের মাধ্যমে কেয়ারগিভিং ব্যবস্থা এবং পরিসেবাগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে কর্মসূচি শুরু করেছি। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ হলো তরুণদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতার বিকাশ ঘটানো এবং দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিতের জন্য কাজ করা। কর্মশক্তির উন্নয়ন এবং সবার জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করার জন্য সেবা খাতের ব্যাপক প্রচার অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। 

উপদেষ্টা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গতিশীলতা রাজনৈতিক ও আর্থসামাজিক পরিবর্তনের মধ্যে বিদ্যমান উদ্যোগ বাস্তবায়নে এবং রূপান্তরমূলক সেবা ব্যবস্থাপনার দিকে দেশের অগ্রযাত্রায় বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই

দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

সরকারের গ্রিন সিগন্যাল পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

সরকারের গ্রিন সিগন্যাল পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম