Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল যমুনা টিভি ও যমুনা ফ্যান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল যমুনা টিভি ও যমুনা ফ্যান

Advertisement

দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় সিক্ত দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা টেলিভিশন (নিউজ ক্যাটাগরি) ও যমুনা ফ্যান (ইলেকট্রনিক্স পণ্য ক্যাটাগরি) সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে। আগামী দুই বছরের জন্য এ দুই প্রতিষ্ঠানকে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ স্বীকৃতি দেওয়া হয়েছে। 

শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এ সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ‘২০২৫-২০২৬’ প্রদান করা হয়। অনুষ্ঠানে যমুনা টিভি ও যমুনা ফ্যান ছাড়াও আরও ৪৭টি সুপার ব্র্যান্ডের নাম ঘোষণা করা হয়।

যমুনা ফ্যান ও টিভির পক্ষে পুরস্কার গ্রহণ করেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ, চিফ নিউজ এডিটর তৌহিদুল ইসলাম, যমুনা ইলেকট্রনিক্সের মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্লাহ, হেড অব আইটি মেহেদী হাসান, এজিএম (পাবলিক রিলেশন) রুহুল কে সাগর প্রমুখ। দেশের সুপার ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে যমুনার অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলারসহ সব সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, বাংলাদেশের সুপার ব্র্যান্ডের পুরস্কার পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে যমুনা টেলিভিশন ও যমুনা ফ্যানের পক্ষ থেকে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। যমুনা টিভি ও ফ্যান হলো যমুনা গ্রুপের একটি গর্বিত ব্যবসায়িক অঙ্গপ্রতিষ্ঠান। আর যমুনা গ্রুপ বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী। 

তিনি বলেন, এই স্বীকৃতি কেবলমাত্র আমাদের ব্র্যান্ডের বিজয় নয়; এটি আমাদের যাত্রাপথের প্রতিটি সহযাত্রীর কঠোর পরিশ্রম, আবেগ ও অঙ্গীকারের স্বীকৃতি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য। আপনাদের এই আয়োজন আমাদের সবাইকে আরও উচ্চ লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করবে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম