Logo
Logo
×

Advertisement

জাতীয়

বছরে ২ কোটি টন খাদ্য নষ্ট, কার্যকর পদক্ষেপের তাগিদ উপদেষ্টার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

বছরে ২ কোটি টন খাদ্য নষ্ট, কার্যকর পদক্ষেপের তাগিদ উপদেষ্টার

Advertisement

দেশে প্রতিবছর প্রায় ২ কোটি ১০ লাখ টন খাদ্য নষ্ট হয়। অথচ এখনো ১ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন বাস্তবতা থেকে বেরিয়ে আসতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারিদা আখতার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), ডেনমার্ক দূতাবাস ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফারিদা আখতার বলেন, কৃষকরা পরিশ্রম করে উৎপাদন করলেও সংরক্ষণ, অবকাঠামো ও ন্যায্য দামের অভাবে বিপুল খাদ্য অপচয় হয়। দুধ, ডিম, মাছসহ নিত্যপণ্যে পরিবহন ও কোল্ড স্টোরেজ ব্যবস্থার দুর্বলতা বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। সামুদ্রিক মৎস্যেও অবৈধ জাল ও অপচয়ের কারণে মজুদ হুমকিতে পড়ছে।

তিনি বলেন, শহরে রেস্টুরেন্ট ও স্বচ্ছল শ্রেণির মানুষের মধ্যে খাদ্য অপচয় ভয়াবহ আকার ধারণ করেছে। এই প্রবণতা রোধে সচেতনতা ও নীতিমালা প্রণয়নের তাগিদ দেন তিনি।

সরকার একা সব করতে পারবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, মৎস্য ও পোলট্রি খাতে বেসরকারি খাতের অবদান রয়েছে। ভবিষ্যতেও সমন্বয়ের মাধ্যমে নিরাপদ, টেকসই ও অপচয়মুক্ত উৎপাদন নিশ্চিত করতে হবে। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

লাল কার্ড দেখে রেফারির মুখে জার্সি ছুড়েছিলেন মেজর হাফিজ

লাল কার্ড দেখে রেফারির মুখে জার্সি ছুড়েছিলেন মেজর হাফিজ

এনআইডি সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

এনআইডি সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

নবম পে স্কেল কার্যকরের প্রস্তুতি, কারিগরি শিক্ষকদের বেতনের হিসাব জমা

নবম পে স্কেল কার্যকরের প্রস্তুতি, কারিগরি শিক্ষকদের বেতনের হিসাব জমা

নিউইয়র্ক টাইমস সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা

সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম