Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

দলগুলোর সঙ্গে আজ ফের আলোচনায় বসছে ঐকমত্য কমিশন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ এএম

দলগুলোর সঙ্গে আজ ফের আলোচনায় বসছে ঐকমত্য কমিশন

Advertisement

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আজ রোববার (৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। 

রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে বলে জানা গেছে।

দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আগে আজ সকালে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এর আগে, গতকাল শনিবার জুলাই সনদ নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি পর্যালোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া অভিমতও পুনঃবিশ্লেষণ করা হয়।

সেই বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড.ইফতেখারুজ্জামান, ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।

Advertisement

জাতীয় ঐকমত্য কমিশন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম