Logo
Logo
×

Advertisement

জাতীয়

পে স্কেল নিয়ে নতুন করে যা বললেন অর্থ উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১১:৫০ পিএম

পে স্কেল নিয়ে নতুন করে যা বললেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

Advertisement

নতুন পে স্কেল কি দিতে যাচ্ছে সাম্প্রতিক সময়ে? এমন প্রশ্ন করা হলে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, সেটা পরে এক সময় আমি দেখব। যাওয়ার আগে এক সময় আমি বলব।

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

দারিদ্র্য পরিমাপ করার পদ্ধতির সমালোচনা করে অর্থ উপদেষ্টা বলেন, ‘পাঁচ হাজার লোকের টেলিফোনে সাক্ষাৎকার নিয়ে বললেন- দারিদ্র্য বেড়ে গেছে। এগুলো তো আমি জানি।’

উপদেষ্টা আরও বলেন, ‘আমাকে একজন বলেছেন, স্যার, আপনি একটা পেপার লেখেন, একটা ফার্ম ২০ হাজার জনের জবাব দিয়ে দেবে কালকের মধ্যে। তবে দারিদ্র্য নিয়ে আমাদের চ্যালেঞ্জ আছে, এটা আমি স্বীকার করি।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘অর্থনীতিবিদ অমর্ত্য সেন একবার বলেছিলেন, খুব কঠিন দারিদ্র্য আমার পরিমাপ করতে হবে না। দরিদ্র লোক দেখলেই চিনতে পারবেন, তার চেহারা, তার ভাবে।’

সম্প্রতি বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায় বলা হয়েছে, দেশে এখন দারিদ্র্যের হার ২৭ দশমিক ৯৩ বা প্রায় ২৮ শতাংশ। সরকারি হিসাবেই ২০২২ সালে এ হার ছিল ১৮ দশমিক ৭।

অর্থনৈতিক দিক দিয়ে স্বস্তিতে আছেন উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। আমরা মোটামুটি একটু আত্মবিশ্বাসী।’

আগামী নির্বাচনের জন্য ৪২০ কোটি টাকা দিয়ে বডি ক্যামেরা কেনা হচ্ছে, তা অপচয় মনে করছেন কি না, এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘সেটা আপনারা পরে বুঝতে পারবেন।’

বাংলাদেশের মূল্যস্ফীতি পরিস্থিতি শ্রীলংকা, পাকিস্তান বা নেপালের চেয়েও খারাপ—এমন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মূল্যস্ফীতির হার ১১-১৪ শতাংশ ছিল। ৮ শতাংশে নামিয়ে এনেছি। যদি ৪ শতাংশে নামিয়ে আনতে পারতাম, তাহলে মহানন্দ হতো।’

বাংলাদেশ সরকার ২ দশমিক ২ বিলিয়ন ডলার খরচ করে চীন থেকে ২০টি যুদ্ধজাহাজ কিনছে, এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না।’ কেন ফাইটার জাহাজের দরকার হচ্ছে—এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, ‘ওটা ওদের ব্যাপার। এখন আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না।’

১৩ অক্টোবর শুরু আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যাওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘আইএমএফের পাইপলাইনে আরও কিছু অর্থ আছে। এগুলো নিয়ে কথা হবে। ভবিষ্যতে আমাদের কী পরিকল্পনা আছে, এবার খোলামেলা আলোচনা হবে না।’

যুক্তরাষ্ট্রের আরোপ করা পালটা শুল্ক নিয়ে করা এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘শুল্ক ইতিমধ্যে কার্যকর।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের মজুরি নির্ধারণ সংক্রান্ত বোর্ডের প্রথম সভা শিগগিরই অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের মজুরি নির্ধারণ সংক্রান্ত বোর্ডের প্রথম সভা শিগগিরই অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

সব রকম অশ্লীলতা থেকে পরীমনিকে বিরত থাকার নির্দেশনা

সব রকম অশ্লীলতা থেকে পরীমনিকে বিরত থাকার নির্দেশনা

শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম