Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টির পূর্বাভাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৫:০১ পিএম

ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টির পূর্বাভাস

প্রতীকী ছবি

Advertisement

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশকিছু জায়গায় তীব্র বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (১০ অক্টোবর) বিডব্লিউওটি গণমাধ্যমকে এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা, যশোর, খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও এর আশেপাশের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এছাড়া অন্য স্থানগুলোসহ রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, আগামী ১২ অক্টোবর থেকে উত্তরাঞ্চলসহ দেশের অনেক স্থানে বৃষ্টি কমে যাবে। শুধু দক্ষিণ ও মধ্যাঞ্চল এবং এর সঙ্গে সিলেট বিভাগের কিছু কিছু জেলায় ১৫ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভ্যাপসা গরম কবে বিদায় নেবে?

ভ্যাপসা গরম কবে বিদায় নেবে?

ঢাকার তাপমাত্রা নিয়ে স্বস্তির বার্তা

ঢাকার তাপমাত্রা নিয়ে স্বস্তির বার্তা

সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি

সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি

উপকূলে ‘অর্ণবের’ আঘাত, যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

উপকূলে ‘অর্ণবের’ আঘাত, যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

যেসব জেলায় ঝড়ের শঙ্কা

যেসব জেলায় ঝড়ের শঙ্কা

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

আরও পড়ুন

তানজিন তিশাকে আইনি নোটিশ

তানজিন তিশাকে আইনি নোটিশ

লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাপসা গরম কবে বিদায় নেবে?

ভ্যাপসা গরম কবে বিদায় নেবে?

ঢাকায় আরও একটি ই-পারিবারিক আদালত চালু হচ্ছে

ঢাকায় আরও একটি ই-পারিবারিক আদালত চালু হচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম