Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পরিকল্পনা নেই’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পিএম

‘আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পরিকল্পনা নেই’

প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

Advertisement

গুম এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দুটি অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। এরপর সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেন, সামনে আরো অনেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একইরকম আদেশ আসতে পারে।

শনিবার (১১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সামাজিক মাধ্যমে চাউর হওয়া সে খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন গুজব’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, ‘আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, এই মুহূর্তে প্রতিরক্ষা বাহিনীর আর কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই।’

জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে প্রেস সচিব যোগ করেন, ‘এসব সাধারণ জনগণ এবং বিশেষত সশস্ত্র বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা।’

তিনি আরো বলেন, ‘এই বিদ্বেষপূর্ণ গুজবের উদ্দেশ্য হলো আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা।’

এদিকে আইসিটির যেসব সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়ার বিষয়টি শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমকে নিশ্চিত করেছে সেনা সদর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

সেনাক্যাম্প স্থাপনসহ রোহিঙ্গা ক্যাম্প নিয়ে যেসব সিদ্ধান্ত সরকারের

সেনাক্যাম্প স্থাপনসহ রোহিঙ্গা ক্যাম্প নিয়ে যেসব সিদ্ধান্ত সরকারের

ইরান থেকে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী, দাবি আইআরজিসির

ইরান থেকে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী, দাবি আইআরজিসির

সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেবে ইরান

সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেবে ইরান

জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা

জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা

আরও পড়ুন

সনদে ভুল তথ্য সংশোধনের উপায় কী, জানুন সহজে

সনদে ভুল তথ্য সংশোধনের উপায় কী, জানুন সহজে

জমির দলিলে ভুল হলে সহজে সংশোধন করবেন যেভাবে

জমির দলিলে ভুল হলে সহজে সংশোধন করবেন যেভাবে

রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী

শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম