Logo
Logo
×

Advertisement

জাতীয়

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পিএম

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

Advertisement

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমের পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৫টায় দিকে তাকে বহনকারী বিমান রোমে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক রোম ফিউমিসিনো বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। তার আগে বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা দেন।

সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

ফোরামে অংশ নিয়ে আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ড. ইউনূস যমুনা ছাড়ছেন কবে, জানা গেল সম্ভাব্য সময়

ড. ইউনূস যমুনা ছাড়ছেন কবে, জানা গেল সম্ভাব্য সময়

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধের ঘোষণা

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধের ঘোষণা

দক্ষিণ প্লাজায় শপথের সাক্ষী বিদায়ী প্রধান উপদেষ্টা

দক্ষিণ প্লাজায় শপথের সাক্ষী বিদায়ী প্রধান উপদেষ্টা

এবারের নির্বাচন ভবিষ্যতে একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

এবারের নির্বাচন ভবিষ্যতে একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

মুসলিম রেঁনেসার কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী আজ

মুসলিম রেঁনেসার কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী আজ

বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী

ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম