Logo
Logo
×

Advertisement

জাতীয়

ইসির কাছে ‘শাপলা’ প্রতীক চেয়ে বসেছে আরও এক দল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম

ইসির কাছে ‘শাপলা’ প্রতীক চেয়ে বসেছে আরও এক দল

শাপলা প্রতীক। ছবি: সংগৃহীত

Advertisement

‘শাপলা’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চিঠি চালাচালি চলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটি প্রতীক হিসেবে শাপলা পেতে অনড়, আর ইসি নানান যুক্তি দাঁড় করিয়ে শাপলা প্রতীক দিতে অস্বীকৃতি জানাচ্ছে। এসবের মধ্যে আরও একটি রাজনৈতিক দিল ইসির কাছে শাপলা প্রতীক দাবি করে বসেছে।

নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস দলের প্রতীক ‘ডাব’। কিন্তু সোমবার (১৩ অক্টোবর) প্রতীক পরিবর্তনের জন্য দলটির মহাসচিব মো. ইয়ারুল ইসলাম ইসিতে আবেদন করেছেন।

দলের দপ্তর সম্পাদক তুষার রহমান সশরীরে ইসিতে আবেদনপত্রটি জমা দেন।

বাংলাদেশ কংগ্রেস দল জানায়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস তাদের রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে ব্যানার, পোস্টার, লোগো—সর্বত্রই শাপলার উপস্থিতি রয়েছে। পরে ২০১৭ সালে নিবন্ধনের সময় ইসি জানায়, শাপলা যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না।

কমিশনের সেই নির্দেশনা মেনে কংগ্রেস ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়। তবে আবেদনপত্র ও দলীয় লোগোতে তখনও শাপলা ছিল, যা কংগ্রেসের আদর্শ ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশনায় দলটির নিবন্ধন দেওয়া হলে তারা বই প্রতীক দাবি করলেও গেজেটভুক্ত না থাকায় শেষে তাদের ডাব প্রতীক নিতে হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

এনসিপি নেতার পদত্যাগ

এনসিপি নেতার পদত্যাগ

কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?

নাহিদ ইসলামের পোস্ট কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?

অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি

নির্ধারিত সময়ে ভোট না হওয়া অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

আরও পড়ুন

তিতাসের জরুরি বার্তা

তিতাসের জরুরি বার্তা

টানা ৪ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

টানা ৪ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ধানমন্ডি লেক সাজবে নতুন রূপে, দুটি প্রকল্প অনুমোদন

ধানমন্ডি লেক সাজবে নতুন রূপে, দুটি প্রকল্প অনুমোদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম